বৈশ্বিক সংকটে আমেরিকার কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ

বৈশ্বিক সংকটে আমেরিকার কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ সহায়তা চেয়েছে বাংলাদেশ। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এ তথ্য জানান।

জ্বালানি মজুত ও মার্চ মাসের চ্যালেঞ্জ জ্বালানি মন্ত্রী জানান, দেশে বর্তমানে যে পরিমাণ তেলের মজুত রয়েছে, তা দিয়ে মার্চ মাস পর্যন্ত চলা সম্ভব। তবে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে পরিস্থিতি মোকাবিলা কঠিন হয়ে পড়বে। এই সংকটকালীন সময়ে সাপোর্টের জন্য যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তার অনুরোধ জানানো হয়েছে এবং মার্কিন প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন।

সাশ্রয় ও পাচার রোধে কঠোর বার্তা বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে দেশবাসীকে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সুযোগে দেশ থেকে ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

বাণিজ্যিক চুক্তি নিয়ে বাণিজ্যমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলাদা বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও টেকসই করতে দুই দেশই আন্তরিক। বাণিজ্য চুক্তিতে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে তা সম্ভব বলে তিনি উল্লেখ করেন এবং এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান।

এমএম/সকালবেলা

মন্তব্য করুন