জুমার পর শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি।
এদিন রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম তুলে দেন।
কথোপকথনের একপর্যায়ে সবাই সমানভাবে খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়ে শিশুদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। একজনের খেলার সরঞ্জাম যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা এবং আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এআইএল/সকালবেলা