রাজশাহীতে মিজানুর রহমান আজহারীর মাহফিলে পকেট মারতে এসে ৩৭ নারী আটক

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ
রাজশাহীতে মিজানুর রহমান আজহারীর মাহফিলে পকেট মারতে এসে ৩৭ নারী আটক
মাহফিলস্থল

রাজশাহীতে বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিলে পকেট মারার উদ্দেশ্যে আসা ৩৭ নারীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

আরএমপির মুখপাত্র ও ডিবির উপকমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন শুধু পকেট মারার উদ্দেশ্যে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, আজ শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল শুরু হবে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখবেন ড. মিজানুর রহমান আজহারী।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন আয়োজকরা।