বিরোধীদলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী
সকালবেলা অনলাইন: বিরোধীদলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংসদের কাছে দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করতে এবং জনগণের মৌলিক সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
বক্তব্যে দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, এই সাময়িক সমস্যার কারণে দেশের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। তবে সমস্যা সমাধানে বিরোধীদের রাজপথের কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, গাড়ির লংমার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান সম্ভব হতো, তবে সরকারই প্রথম তার আয়োজন করত। অযথা জনগণকে উত্তেজিত করার পরিবর্তে সংকটের টেকসই সমাধানে বিরোধী দলীয় বন্ধুদের কাছ থেকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
এআইএল/সকালবেলা