রুমিন ফারহানার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ণ
রুমিন ফারহানার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

সকালবেলা প্রতিবেদন: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, যখন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসাইনের পোস্টের সঙ্গে রুমিন ফারহানার পোস্টের কোনো পার্থক্য থাকে না, তখন স্পষ্ট হয় যে জাতীয় সংসদে আওয়ামী লীগের যোগ্য প্রতিনিধি তিনি। তাঁর এই ভূমিকা দেখে শেখ হাসিনা হয়তো তাঁকে আওয়ামী লীগের দায়িত্বও দিতে পারেন।

তিনি আরও লেখেন, সম্প্রতি সংসদে রুমিন ফারহানা যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর আগের অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। অতীতে সংরক্ষিত নারী এমপি হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব বক্তব্য দিতেন, এখন ঠিক একইভাবে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছেন। পাশাপাশি সংসদে জামায়াত ও স্বতন্ত্র কয়েকজন এমপির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের আচরণ ও বক্তব্য বিশ্লেষণ করলে মনে হয় তাঁরা সবাই আওয়ামী বয়ানের পক্ষ নিয়ে জোট বেঁধেছেন। নির্বাচনের আগে হাসনাত আবদুল্লাহকে নিয়ে রুমিন ফারহানার বিতর্কিত মন্তব্যের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন