বিল উত্থাপনের মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ণ
বিল উত্থাপনের মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট

সকালবেলা ডেস্ক: জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও গুম প্রতিরোধসংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিল জাতীয় সংসদে উত্থাপনের ঠিক পূর্বমুহূর্তে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৬ মিনিটে বিরোধী দলের সদস্যরা একযোগে সংসদ কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 'ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬' আইনটি জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হলে এ নিয়ে মতভেদের একপর্যায়ে বিরোধী সদস্যরা এই ওয়াকআউট কর্মসূচি পালন করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন