শনিবার যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ণ
শনিবার যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক: নতুন ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার টানা এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২২ আগস্ট) নাটোরের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের (আংশিক) আওতাধীন একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—

  • বনপাড়া ফজলিতলা

  • আহম্মেদপুর বাজার ও পার আহম্মেদপুর

  • খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া ও কেচুয়াকোড়া

  • বালিয়া, ধানুড়া (আংশিক) ও কলা কান্ত নগর

  • কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি ও কামারদহ

  • নওপাড়া, কালিকাপুর (আংশিক)

  • আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকা।

এদিন উল্লেখিত এলাকাগুলোতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা বিদ্যুৎ সুবিধা স্থগিত থাকবে।

বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক ভোগান্তির জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে বাস্তব কাজের অগ্রগতি ও পরিস্থিতি বিচারে বিদ্যুৎ বন্ধের সময়সীমা কিছুটা কম বা বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন