রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
অনলাইন ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।
শুক্রবার (২১ আগস্ট) প্রেরিত এক অভিনন্দনবার্তায় নেপালের রাষ্ট্রপতি নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্বকালের সার্বিক সফলতা ও শুভকামনা ব্যক্ত করেন।
বার্তায় তিনি নেপাল ও বাংলাদেশের মধ্যবর্তী বহুমাত্রিক ও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সাথে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।
নেপালের রাষ্ট্রপতি আরো উল্লেখ করেন, ঐতিহাসিক যোগসূত্র এবং চমৎকার জনবান্ধব সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা এই দুই বন্ধুপ্রতীম রাষ্ট্র আগামী দিনেও বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে একসাথে কাজ করে যাবে।
এআইএল/সকালবেলা
|