কুমিল্লায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ
কুমিল্লায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. আনোয়ার হোসেন মিশন (৩১) ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের মধ্যপাড়া এলাকার আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মিশনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে অবৈধ মিছিল ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন