মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ণ
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন।”

মির্জা আব্বাসের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় দোয়া করা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন যে, অচিরেই মির্জা আব্বাস সম্পূর্ণ সুস্থ হয়ে পুনরায় জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশ ও জনগণের কল্যাণে তার কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন।

সবশেষে মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন