অফিসার নেবে ট্রাস্ট ব্যাংক, নেই বয়সসীমা
চাকরি ডেস্ক: বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ‘রিটেইল ব্যাংকিং সার্ভিসেস কমিউনিকেশন (এসও-পিও)’ বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অফিসার বিভাগ: রিটেইল ব্যাংকিং সার্ভিসেস কমিউনিকেশন (এসও-পিও)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়সসীমা: এই পদে আবেদনের ক্ষেত্রে ব্যাংকটি কোনো বয়সসীমা নির্ধারণ করেনি। ফলে সব বয়সের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদসংখ্যা: অনির্ধারিত কর্মস্থল: ঢাকা চাকরির ধরন: ফুলটাইম বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে ব্যাংকের অফিসিয়াল পোর্টাল বা বিডিজবসের লিংকে।
আবেদনের শেষ সময়: ৭ জুলাই, ২০২৬।
জান্নাত সকালবেলা
|