জনগণের জানমালের নিরাপত্তায় কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ণ
জনগণের জানমালের নিরাপত্তায় কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং দলটির কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যাবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা সত্ত্বেও সরকার কোনো ধরনের রক্তপাত চায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে না। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং তাদের কোনো চক্রান্তই সফল হতে দেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করেন, সরকার নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এ ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবে।

এআইএল/সকালবেলা