ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’।
শুক্রবার দুপুরে জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের জন্য ভেড়ানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আসা আরও একটি জাহাজ বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে যা আজ রাতেই বন্দরে পৌঁছাতে পারে।
এছাড়া চীন থেকে আসা একটি এলপিজিবাহী জাহাজ শনিবার নাগাদ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি ডিজেল নিয়ে আসা নবম জাহাজ।
তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ