মৌলভীবাজারে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

মৌলভীবাজারে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শাহিন মিয়া (৫৫) নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে উপজেলার গয়ঘর এলাকার একটি খাল থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাহিন মিয়া সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রায়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শাহিন মিয়া নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রাতে গয়ঘর এলাকার একটি খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি শাহিন মিয়ার বলে শনাক্ত করে এবং উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহিন মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন