ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর এখন নতুন মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছে বিএনপি। এমন পরিস্থিতিতে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন শুরু হয়েছে। বিএনপির গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য আভাস দিয়েছে। সূত্রমতে, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং রাষ্ট্র মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অভিজ্ঞ ও দক্ষ নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সেই গুরুত্ব বিবেচনায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
লক্ষ্মীপুরের সন্তান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তিবিদ্যায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তার রাজনৈতিক জীবনের শুরু আশির দশকে স্কুল জীবনেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং ডাকসুর সদস্য ও ভারপ্রাপ্ত ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদকের পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন কমিটির সমন্বয়ক এবং মিডিয়া সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের প্রতি আনুগত্যের পুরস্কার স্বরূপ তাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলীয় মহলে আলোচনা চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ