মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্মৃতি পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা এম নাসের রহমান। তিনি ইফতারের আগে উপস্থিত আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমদ। এতে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো: আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সুনিল কুমার দাশ, এম এ মুকিত, মো: বদরুল আলম, মো: ফখরুল ইসলাম এবং বকসী মিসবাহ উর রহমান। এছাড়া স্থানীয় পেশাজীবী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজনেরা এই ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতারের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ/সকালবেলা

মন্তব্য করুন