পরীমনি কাণ্ড: বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ
পরীমনি কাণ্ড: বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের পর তাকে এই শাস্তি দেওয়া হলো।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অনুবিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে আপত্তিকর সম্পর্কের জেরে পেশাদারিত্বের চরম অবমাননা ও শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছিল। ইতিপূর্বে বিষয়টি নিয়ে দীর্ঘ তদন্ত ও বিভাগীয় মামলা দায়েরের পর চূড়ান্ত পদক্ষেপ হিসেবে আজ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্তব্য করুন