হেরেও মন্ত্রী হচ্ছেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক, দায়িত্ব পেতে পারেন ধর্ম মন্ত্রণালয়ের

হেরেও মন্ত্রী হচ্ছেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক, দায়িত্ব পেতে পারেন ধর্ম মন্ত্রণালয়ের

সিলেট-৫ আসনে বিএনপি-জোটের সমর্থনে খেজুর গাছ প্রতীকে নির্বাচন করেছিলেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আবুল হাসানের কাছে মাত্র ৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।

নির্বাচনে হেরে গেলেও মাওলানা ফারুককে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করার আলোচনা তুঙ্গে। ধারণা করা হচ্ছে, তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে ঢাকায় ডেকে নিয়েছেন। শেষ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে জমিয়তে উলামার নেতাকর্মীরা কৃতজ্ঞ হবেন এবং সিলেটবাসীর মধ্যেও সন্তুষ্টি ও সম্মান জন্মাবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন