ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজ কার্যালয়গুলোর জন্য প্রণীত একটি বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই ভিসা ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। হজের সার্বিক প্রস্তুতি ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৬ সালের হজের প্রস্তুতি কার্যক্রম শুরু হয় গত বছরের ৮ জুন। সে সময় হজ অফিসগুলোকে প্রাথমিক পরিকল্পনা সংক্রান্ত নথি সরবরাহ করা হয়। পরবর্তীতে নুসুক মাসার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোর তাঁবু ব্যবস্থাপনা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়, যাতে সংশ্লিষ্ট অফিসগুলো আগেভাগেই প্রয়োজনীয় পরিকল্পনা ও সমন্বয় সম্পন্ন করতে পারে।
মন্ত্রণালয়ের প্রস্তুতি সূচি অনুযায়ী, আবাসন ও অন্যান্য প্রধান সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর কার্যক্রম শুরু হবে ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি থেকে, যা ২০২৫ সালের আগস্টের শেষ ভাগে পড়বে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ