ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিকে দুঃখজনক উল্লেখ করে এ বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, এ ধরনের সংঘাত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মঙ্গলজনক নয়।
সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার নির্বাহী কমিটির বৈঠক শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদর সভাপতি পদে লড়বে বাংলাদেশ। ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সংস্থাভুক্ত দেশগুলো বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেবে বলে আশ্বাস দিয়েছে। পাশাপাশি মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানর সময় থেকে এ অবস্থান বহাল রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হবে না।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈদেশিক সফরের গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ