বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি চালুর প্রতিবাদে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। 

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলছেন, ‘ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে, ইটপাটকেল ছুড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’

বিটিআরসির এক কর্মকর্তা জানান, তারা আসরের নামাজ পড়ছিলেন, এ সময় বাইরে থেকে ইটপাটকেল মারা শব্দ পান। বিকেল ৫টার দিকে সেখানে সেনাবাহিনীর একাধিক দল এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে।

মন্তব্য করুন