ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক হাজার ২৮২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। একই সময়ে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ২ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৬ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা যাওয়া ৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হওয়া হামে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে হাম সন্দেহে মোট ১১৮ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ বিশেষ নজরদারি ও টিকাদান কার্যক্রমের ওপর জোর দিচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ