ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ প্রেরণ করেন।
নোটিশে হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। ড. ইউনূসসহ মোট ২৪ জনের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। নোটিশদাতা আইনজীবী এম আশরাফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেন, ‘হামের মতো গুরুত্বপূর্ণ টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার মতো অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ