গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান

তাছনিম আলম, ইবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৮১.৫০ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান

সোমবার (৬ এপ্রিল ২০২৬) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক আনুষ্ঠানিকভাবে এই ফলাফল নিশ্চিত করেন। 

এ বছর মানবিক শাখা থেকে প্রথম স্থান অর্জনকারী মিজানুর রহমান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন তাদের প্রাপ্ত স্কোরের ভিত্তিতে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রম অনুযায়ী আবেদন করতে পারবেন। কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা ও বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এবার গুচ্ছ পরীক্ষায় পাসের হার গত বছরের তুলনায় সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করতে পারছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন