ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাসকে ঘিরে মুসলিম বিশ্বে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (IACAD) প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আইএসিএডির হিসাব অনুযায়ী, ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরু হতে পারে। তবে শরিয়তের বিধান মতে, শাবান মাসের চাঁদ দেখার ওপরই চূড়ান্ত ঘোষণা নির্ভর করবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান শেষ হতে পারে ১৯ মার্চ বৃহস্পতিবার।
মহিমান্বিত রজনী 'লাইলাতুল কদর' নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে বিশেষ আগ্রহ থাকে। ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর ১৭ মার্চ মঙ্গলবার রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল, যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম হিসেবে গণ্য করা হয়।
রমজান শেষে আনন্দের বার্তা নিয়ে আসবে ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। আমিরাত সরকারের নিয়ম অনুযায়ী, শাওয়াল মাসের প্রথম তিন দিন সরকারি ছুটি থাকে। তবে রমজান ২৯ না ৩০ দিনে শেষ হবে, তার ওপর ভিত্তি করে ছুটির মেয়াদ কম-বেশি হতে পারে।
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজানে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে আত্মশুদ্ধি ও ইবাদতে মগ্ন থাকেন।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ