সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব থাকা ২০ প্রার্থী

সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব থাকা ২০ প্রার্থী

সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব থাকা ২০ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় থাকা প্রার্থীদের জন্য নির্বাচন কমিশন (ইসি) নমনীয়তা প্রদর্শন করেছে। যারা সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার আবেদন করেছেন এবং প্রক্রিয়া শুরু করেছেন, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে ২৩ প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বাতিল, একজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত এবং ২০ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম করা হয়েছে। তবে অনুপস্থিত থাকায় কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুঁইয়ার প্রার্থিতা বাতিল করা হয়েছে। কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের তুরস্কের নাগরিকত্ব পরিত্যাগ যাচাইয়ে তার প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে।

দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন থেকে অংশগ্রহণের অনুমোদন পাওয়া প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াত ও বিএনপির কয়েকজন, পাশাপাশি কিছু স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দলের প্রতিনিধিও।

এ ছাড়া ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

শুনানিতে দুই দফায় মোট ৬৩ জন প্রার্থীর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে ২৩ জনের মনোনয়নপত্র মঞ্জুর, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ২১টি, গ্রহণের বিরুদ্ধে দুটি এবং ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমার এবং আমার টিমের তরফ থেকে কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।”

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন