ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: ক্যালিফোর্নিয়ার গভর্নর

ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: ক্যালিফোর্নিয়ার গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম ইরানের সাথে চলমান যুদ্ধকে ‘উদ্দেশ্যহীন’ বলে অভিহিত করেছেন। অবিলম্বে এই সংঘাত বন্ধের জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে গভর্নর গ্যাভিন নিউজম বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির জন্য এককভাবে ডোনাল্ড ট্রাম্প দায়ী। বিশেষ করে জ্বালানি তেলের (গ্যাস) ক্রমবর্ধমান দাম ট্রাম্পের নেওয়া ভুল পদক্ষেপগুলোর সরাসরি ফল। তিনি মনে করেন, যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয় অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

এদিকে প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার ক্ষমতা কমানোর প্রস্তাব উত্থাপনকারী মার্কিন সিনেটর ট্যামি বাল্ডউইনও এই যুদ্ধের সমালোচনা করেছেন। তিনি বলেন, এই যুদ্ধ থেকে মুদ্রাস্ফীতি আর প্রিয়জনদের হারানো ছাড়া অর্জন করার মতো কিছুই নেই।

ক্যালিফোর্নিয়ার গভর্নর এবং প্রভাবশালী সিনেটরদের এমন অবস্থান ট্রাম্প প্রশাসনের ওপর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্র: জিও নিউজ। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন