ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান এবং তারেক রহমানের সফল মেয়াদ কামনা করেন।
হোয়াইট হাউজ থেকে পাঠানো বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে তিনি তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সফল দায়িত্ব পালনের প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার স্বার্থের ওপর ভিত্তি করে, যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে।
দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ট্রাম্প আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্কের গতি বজায় থাকবে, যা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য উপকারী হবে। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্নের মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রে নির্মিত উচ্চমানের সরঞ্জাম সরবরাহের বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি তারেক রহমানের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ