এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই
প্রকাশ: সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। এবার পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।
|