ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুদ্দুস হাওলাদার
মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লক্ষ টাকা জিতে মিলিয়নিয়ার হয়েছেন কুদ্দুস হাওলাদার নামে এক সাধারণ ক্রেতা।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে ফকিরহাট ওয়ালটন প্লাজা চত্বরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি হস্তান্তর করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের পরিচালক আমিন খান। এ সময় ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার মো. হুমায়ুন কবির এবং ফকিরহাট প্লাজার ব্যবস্থাপক সজল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জামাই ও মেয়ের জন্য উপহার হিসেবে ফ্রিজটি কিনেছিলেন কুদ্দুস। ভাড়াবাসায় থাকা কুদ্দুস এই অর্থ দিয়ে নিজের একখণ্ড জমি কিনে বাড়ি করার স্বপ্ন পূরণ করবেন বলে জানান।
চিত্রনায়ক আমিন খান জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে চলছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’। এই ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, এসি বা ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, “ওয়ালটন শুধু পণ্য বিক্রি করে না, মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করে। বর্তমানে ৫৫টি দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি করে ওয়ালটন বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে।”
পুরস্কার পেয়ে আনন্দিত কুদ্দুস হাওলাদার বলেন, “ওয়ালটন ফ্রিজ কিনে আমার ভাগ্য এভাবে বদলে যাবে তা কল্পনাও করিনি। অন্যের জায়গায় ভাড়া থেকে আজ আমি নিজের জমি কেনার স্বপ্ন দেখছি। সাধারণ মানুষের জন্য ওয়ালটনের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
এ.আই.এল/সকালবেলা
|