দেশের বাজারে কমল সোনার দাম
অনলাইন ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দামে ফের কিছুটা স্বস্তি ফিরেছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন এই মূল্যতালিকা আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে দেশের সব বাজারে কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানভেদে দেশের বাজারে সোনার নতুন দাম নিম্নরূপ:২২ ক্যারেট সোনা: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকা। ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। সনাতন পদ্ধতি সোনা: প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।
এর আগে গত ১৩ অক্টোবর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। তারও আগে গত ৯ অক্টোবর বিশ্ববাজার ও স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সোনার দাম কিছুটা বাড়িয়েছিল বাজুস। বর্তমান বিশ্ববাজারের গতিপ্রকৃতি ও স্থানীয় বুলিয়ন মার্কেটের সঙ্গে সমন্বয় করেই নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সকালবেলা / নুসরাত