ব্রাহ্মণপাড়ায় মাদকসহ দুই ব্যবসায়ী আটক
সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া): কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার হরিমঙ্গল-বাসতলী সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হরিমঙ্গল-বাসতলী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান আহমেদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানকালে আটক দুই ব্যক্তির দেহ ও ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৪০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের অবসান ঘটাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এর সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
এআইএল/সকালবেলা