অনলাইন ডেস্ক: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন এমন শিক্ষার্থীদের জন্য সুখবর। যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ 'ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম'-এর আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের ১৬০টি দেশের প্রায় ৪ হাজার শিক্ষার্থী প্রতি বছর যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পান।
ফুলব্রাইট স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন:
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
মাসিক উপবৃত্তি (থাকা-খাওয়ার খরচ)।
বিমানে যাতায়াতের খরচ ও ভিসা সহায়তা।
বইপত্র কেনার খরচ ও স্বাস্থ্যবিমা।
বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ শিক্ষক, সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, এনজিও এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনে কর্মরত কনিষ্ঠ ও মধ্যম পর্যায়ের কর্মকর্তারা এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৪ বছরের স্নাতক ডিগ্রি। ২. সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা। ৩. ইংরেজিতে দক্ষতা: টোয়েফলে (TOEFL) ন্যূনতম ৯০ অথবা আইইএলটিএসে (IELTS) ৭ স্কোর থাকতে হবে। ৪. আগে কোনো মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া যাবে না। ৫. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র, ৩টি সুপারিশপত্র (Recommendation Letter) এবং টোয়েফেল/আইইএলটিএস স্কোর জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১১ জুলাই ২০২৬ (বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট)।
যোগাযোগ: বিস্তারিত তথ্যের জন্য
জান্নাত/সকালবেলা