সৌদিতে বিমানবন্দরে হামলা, আহত দুই বাংলাদেশি

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ণ
সৌদিতে বিমানবন্দরে হামলা, আহত দুই বাংলাদেশি

অনলাইন ডেস্ক: সৌদি আরবের দাম্মামে বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এক হামলায় দুই বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সৌদি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ হামলায় হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বুধবার রাতে বিমানবন্দর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত দুই বাংলাদেশি হলেন— কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সৌদি সংবাদমাধ্যমের সূত্রমতে, এ ঘটনায় দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি নাগরিক এবং একজন নেপালি নাগরিক আহত হয়েছেন। আহতদের প্রত্যেককেই হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এআইএল/সকালবেলা