ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ক্যারিয়ারের দীর্ঘ আট বছরে অসংখ্য নাটক উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে ‘এটা আমাদেরই গল্প’ নাটকে মেহেরীন চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে সম্প্রতি তাঁর শারীরিক পরিবর্তন এবং প্লাস্টিক সার্জারি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
সার্জারি নিয়ে যা বললেন পায়েল: সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্টে অংশ নিয়ে কেয়া পায়েল প্রথমবার সার্জারি ট্রল নিয়ে সরাসরি কথা বলেন। তিনি জানান, জন্মগতভাবেই তিনি নিজের সৌন্দর্য নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। তবে নিজের একটি বিউটি স্যালুন থাকায় সৌন্দর্যচর্চা নিয়ে আগ্রহ থেকে চেহারায় সামান্য কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন।
কেয়া পায়েল বলেন, “আমি যেমন আছি তেমনই খুশি। তবে টুকটাক দুই-একটা জিনিস একটু জাস্ট অ্যাড করেছি। আর তাতেই ভক্তরা এমনভাবে ক্ষেপে গেল যে তারা এটি কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাদের প্রতিক্রিয়া দেখে আমি মনে মনে বলেছি—ভাই মাফ চাই, আর হবে না।”
হুজুগে মানসিকতা নিয়ে আক্ষেপ: বিদেশের তারকাদের শারীরিক পরিবর্তনকে ‘গ্রুমিং’ হিসেবে দেখা হলেও দেশের শিল্পীদের ক্ষেত্রে কেন ট্রল করা হয়—এমন প্রশ্নে আক্ষেপ প্রকাশ করেন পায়েল। তিনি বলেন, “আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী এবং হুজুগে। একজন বলা শুরু করলে অন্যরাও না জেনে মন্তব্য শুরু করে। এমনকি আমার পাঁচ বছর আগের ছবি দেখেও এখন মানুষ মন্তব্য করছে।”
কেয়া পায়েলের মতে, এই মানসিকতা অনেকটা রাস্তায় ভিড় দেখে কারণ না জেনেই দাঁড়িয়ে যাওয়ার মতো। তবে ট্রল বা সমালোচনা যাই হোক, অভিনেত্রী আপাতত নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এবং ভবিষ্যতে এ ধরনের কোনো পথে আর পা বাড়াবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ