বাঘাইছড়িতে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে খেলতে চল”—এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় বাঘাইছড়ি মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় বাঘাইছড়ি ফুটবল একাডেমি ও গোমতি ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় এবং ২-২ গোলের সমতায় শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে গোমতি ফুটবল একাডেমি।

হিল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন ২৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এম শাহিনুর রহমান, ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি উমর আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা।

প্রধান অতিথি তার বক্তব্যে তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে দূরে থেকে মাঠের সবুজ ঘাসে ফিরে আসার আহ্বান জানান। স্থানীয়রা মনে করেন, এ ধরনের সুস্থ বিনোদন ও প্রতিযোগিতামূলক আয়োজন কিশোর ও যুবকদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন