‘কাজের মানই আমার কাছে গুরুত্বপূর্ণ’: কলকাতায় চঞ্চল চৌধুরী

‘কাজের মানই আমার কাছে গুরুত্বপূর্ণ’: কলকাতায় চঞ্চল চৌধুরী

 দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি কলকাতার সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আয়োজিত ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও সমসাময়িক চলচ্চিত্র নিয়ে খোলামেলা কথা বলেছেন। অনুষ্ঠানে ‘সীমানা’ বিষয়ক আলোচনায় তিনি জানান, কাজের ক্ষেত্রে প্ল্যাটফর্মের চেয়ে গুণগত মানকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আর্ট ফিল্ম বা কমার্শিয়াল ফিল্মের মধ্যে কোনো বিভাজন না টেনে তিনি বলেন, কমার্শিয়াল সিনেমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আবার আর্ট ফিল্মের প্রতিও আলাদা পক্ষপাত নেই—আমি দর্শকদের জন্যই কাজ করি।

চঞ্চল চৌধুরী উল্লেখ করেন, বাংলাদেশে একটি চলচ্চিত্রের পেছনে দীর্ঘ এক থেকে দুই বছর সময় ব্যয় করা হয়, যা কাজের মান নিশ্চিত করতে সাহায্য করে। নতুন পরিচালক এবং ক্রস-বর্ডার কাজের অভিজ্ঞতা তাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন বাস্তবতার অংশ হলেও মানুষের মনোযোগের সময় কমিয়ে দিচ্ছে, যা ভালো কাজ দেখার ক্ষেত্রে প্রভাব ফেলছে। থিয়েটার, ওটিটি বা চলচ্চিত্র—সব মাধ্যমেই মানসম্মত অভিনয়ের মাধ্যমে দর্শকদের সাথে যুক্ত থাকতে চান এই দাপুটে অভিনেতা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন