নেটফ্লিক্সে দাপট দেখাচ্ছে যে ৫ সিনেমা

নেটফ্লিক্সে দাপট দেখাচ্ছে যে ৫ সিনেমা

 ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রতিনিয়ত নতুন কনটেন্ট যুক্ত হলেও গত শনিবার পর্যন্ত ভিউয়ের দৌড়ে শীর্ষস্থানে রয়েছে ভিন্নধর্মী পাঁচটি সিনেমা। অ্যাকশন, থ্রিলার থেকে শুরু করে কমেডি—সব ঘরানার গল্পই জায়গা করে নিয়েছে দর্শকদের পছন্দের তালিকায়।

তালিকার শীর্ষে থাকা ‘থ্র্যাশ’ সিনেমায় দেখা যায় হারিকেন বিধ্বস্ত এক শহরে ক্ষুধার্ত হাঙরের আক্রমণ ও বেঁচে থাকার লড়াই। দ্বিতীয় স্থানে থাকা ‘রুমমেটস’ কলেজের দুই রুমমেটের বন্ধুত্ব ও মানসিক টানাপড়েনের ড্রামা ঘরানার গল্প। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রতিশোধের সিনেমা ‘ওয়ান হান্ড্রেড এইটি’, যেখানে এক বাবার মানসিক অস্থিরতা ফুটে উঠেছে। সিলভেস্টার স্ট্যালনের হাই-টেক জেল থেকে পালানোর রোমাঞ্চকর মিশন নিয়ে ‘এসকেপ প্ল্যান ২: হেডিস’ রয়েছে চতুর্থ স্থানে। আর পঞ্চম স্থানে থাকা ট্রেভর নোয়ার স্ট্যান্ডআপ কমেডি ‘জয় ইন দ্য ট্রেঞ্চেস’ সমসাময়িক রাজনীতি ও সমাজ নিয়ে হাস্যরসাত্মক পর্যবেক্ষণের মাধ্যমে দর্শকদের বিনোদিত করছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন