ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভিটিবাড়ী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন দোকানের মালিক।
শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারে অবস্থিত 'শিবলী স্টোর' নামক একটি দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। গত সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটলেও আগুনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না পেরে এখন পথে বসার উপক্রম হয়েছে মালিকের।
দোকানের মালিক আঃ মান্নান শাহিন (৫৫) কান্নায় ভেঙে পড়ে জানান, তাঁর দোকানে মাছের খাদ্যসহ প্রায় ৩০ লক্ষ টাকার বিভিন্ন প্রকারের মালামাল ছিল। ঘটনার দিন বিকেলে হঠাৎ দোকান থেকে ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা তাঁকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই তাঁর সারা জীবনের অর্জিত স্বপ্ন চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মুক্তাগাছা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মুক্তাগাছা ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ মোশারফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
বর্তমানে দোকান মালিক মান্নান শাহিন তাঁর এই বিপুল ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ