ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি তাঁর দীর্ঘ ক্যারিয়ারের সাফল্যের পেছনে থাকা কঠোর পরিশ্রমের গল্প শুনিয়েছেন। ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়ার পর থেকে পেশাদারিত্ব এবং কাজের প্রতি নিষ্ঠাই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে তিনি মনে করেন। সম্প্রতি ‘টুমরো, টুডে শো’-এর এক সাক্ষাৎকারে তিনি তাঁর জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।
শিল্পা জানান, একবার শুটিং চলাকালে একটি শট দেওয়ার সময় তীব্র উত্তাপের এইচএমআই লাইটে তাঁর পিঠ গুরুতরভাবে পুড়ে গিয়েছিল। তিনি বলেন, "পুড়ে যাওয়ার মুহূর্তে বিষয়টি বোঝা না গেলেও পরে তীব্র জ্বালা শুরু হয়। কিন্তু পরদিনও আমি শুটিংয়ে উপস্থিত হই। পিঠের ক্ষতের কারণে পোশাক পরা অসম্ভব ছিল, তাই সামনে থেকে ড্রেসটি পরে পেছনে সুতো দিয়ে সেলাই করে নিয়েছিলাম যেন কাজ আটকে না থাকে।"
কাজের প্রতি এই একাগ্রতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "মানুষ আমার কঠোর পরিশ্রম দেখেছেন বলেই আমি কাজ পেয়েছি। পরিস্থিতি যাই হোক না কেন, আমি সব সময় আমার কাজ সময়মতো শেষ করার চেষ্টা করেছি।" উল্লেখ্য, শিল্পা শেঠিকে সর্বশেষ রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজে দেখা গেছে। বর্তমানে তিনি সঞ্জয় দত্তের সঙ্গে কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ