লুইপা, আতিয়া, ঝিলিক ও কর্ণিয়ার কণ্ঠে প্রকাশ পেল ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক ২.০’

লুইপা, আতিয়া, ঝিলিক ও কর্ণিয়ার কণ্ঠে প্রকাশ পেল ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক ২.০’

লুইপা, আতিয়া, ঝিলিক ও কর্ণিয়ার কণ্ঠে প্রকাশ পেল ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক ২.০’

বিনোদন প্রতিবেদক: বাংলা নববর্ষের আনন্দকে আরও দ্বিগুণ করতে জনপ্রিয় বৈশাখী গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’-এর নতুন সংস্করণ প্রকাশ পেয়েছে। গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক ২.০’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের চার জনপ্রিয় গায়িকা— লুইপা, আতিয়া আনিসা, ঝিলিক ও কর্ণিয়া। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গানচিল মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়।

প্রায় ১৮ বছর আগে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার আলোচিত শিল্পী সোনিয়ার কণ্ঠে মূল গানটি বৈশাখী উৎসবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই জনপ্রিয়তাকে নতুন প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে পৌঁছে দিতে গানটির সংগীত আয়োজন করেছেন এর মূল সুরকার শওকত আলী ইমন। কবির বকুলের কথায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী, যেখানে চার শিল্পীর রঙিন ও উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, “এই গানটির আবেদন আজও অম্লান। দেশ ও দেশের বাইরের বাঙালিদের কাছে গানটি সমানভাবে জনপ্রিয়। নতুন এই ভার্সনটি নিয়ে আমরা দারুণ আশাবাদী এবং ইতিমধ্যেই শ্রোতাদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি।” পহেলা বৈশাখের চিরচেনা এই গান নতুন আয়োজনে ফিরে আসায় নববর্ষের উৎসবে তা বাড়তি মাত্রা যোগ করবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন