পহেলা বৈশাখে বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্র উন্মুক্ত, প্রবেশ একদম ফ্রি!

পহেলা বৈশাখে বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্র উন্মুক্ত, প্রবেশ একদম ফ্রি!

বান্দরবান প্রতিনিধি: বাংলা নতুন বছর ১৪৩৩ বরণ করে নিতে ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন। পহেলা বৈশাখ উপলক্ষে জেলার জনপ্রিয় চারটি পর্যটন কেন্দ্রে কোনো প্রবেশ মূল্য ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা। এই উদ্যোগের ফলে ভ্রমণপ্রেমীদের জনপ্রতি ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে।

রোববার (১২ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক এবং প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রগুলোতে সকল দর্শনার্থীর প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।

জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ঘুরতে আসা পর্যটকরা। তাঁরা মনে করছেন, নতুন বছরের শুরুতেই এমন সুযোগ পর্যটন নগরী বান্দরবানের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে এবং উৎসবের আমেজকে প্রাণবন্ত করবে। অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই পর্যটকরা পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন