ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে একটি বিশাল চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল (৪ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার দেবগ্রাম এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর সুনিপুণ পরিকল্পনায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ দেবগ্রাম এলাকায় অবস্থান নেয়।
অভিযানকালে দেবগ্রামের বাসিন্দা আমজাদ খানের বাড়ির বাউন্ডারির ভেতর থেকে বিপুল পরিমাণ শাড়ির বস্তা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে মালামালগুলো জব্দ করতে দেখা যায়।
বিজিবি জানিয়েছে, অভিযানে মোট ২,৭১৬ পিস বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত এই শাড়ির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এই বিশাল চালানটি আটক করা সম্ভব হয়েছে। জব্দকৃত চোরাচালানি মালামালসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ