ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মানজুরুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর ধারাবাহিক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।
গত ৩১ মার্চ থেকে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদক ও পণ্য চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে খামারভাতী, বানিয়াটারী ও চান্দেরহাট এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
২ এপ্রিল: সকাল ৭টা ৩০ মিনিটে হাতীবান্ধা উপজেলার খামারভাতী এলাকায় অভিযান চালানো হয়।
১ এপ্রিল: রাত ১১টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বানিয়াটারী এলাকায় দ্বিতীয় অভিযানটি চলে।
৩১ মার্চ: দুপুর ১টায় নাগেশ্বরীর চান্দেরহাট এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিজিবি টহল দল সন্দেহভাজন কয়েকজনকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৪ কেজি ভারতীয় গাঁজা, ১০০ বোতল ইস্কাফ সিরাপ এবং ২৮০ পিস নিভিয়া সফট ক্রিম জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ