ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ ) জুমার নামাজের পর তিনি হাসপাতালে যান। সেখানে তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আজ (শুক্রবার) সন্ধ্যায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। বর্তমানে তাঁকে সিঙ্গাপুরে স্থানান্তরের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল।
হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ