দুই দফায় বেঁচে গেছেন মোজতবা খামেনি, ব্যর্থ যুক্তরাষ্ট্র

দুই দফায় বেঁচে গেছেন মোজতবা খামেনি, ব্যর্থ যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন পর্যন্ত দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন বলে দাবি করেছেন দেশটির এক সংসদ সদস্য। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

ইরানের জাহরমের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচি জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার সময় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার সাথেই ছিলেন। তবে তিনি সেই হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।

কোচি আরও বলেন, আহত অবস্থায় নতুন নেতাকে যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল, সেখানেও হামলা চালানো হয়েছিল। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাকে লক্ষ্য করে চালানো ওই হামলায় সফল হতে পারেনি। তবে ইরানি এমপি সেই হাসপাতালের নাম বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে এক প্রলয়ঙ্করী বিমান হামলায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী নেতা হিসেবে নির্বাচন করা হয়। চলমান সংঘাতের মধ্যে বেশ কয়েকবার তার ওপর হামলার খবর পাওয়া গেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন