ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাঠানো খেজুর নোয়াখালীর কবিরহাট উপজেলার ২৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে কবিরহাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব খেজুর তুলে দেওয়া হয়।
উপজেলার জন্য বরাদ্দকৃত মোট ২৫ কার্টুন (প্রায় ২০০ কেজি) খেজুর উপজেলার নিবন্ধিত ও অনিবন্ধিত মোট ২৫টি এতিমখানার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুদম পুষ্প চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের হাতে এসব প্যাকেট হস্তান্তর করেন।
বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে পুদম পুষ্প চাকমা বলেন:
"পবিত্র রমজান মাসে এতিমদের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে সৌদি আরবের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে। প্রতিটি এতিমখানার জন্য ৮ কেজি করে খেজুর বরাদ্দ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত তালিকার পাশাপাশি বাইরের এতিমখানাগুলোকেও এই সহায়তার আওতায় আনতে।"
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এতিমখানা কর্তৃপক্ষ ইফতারের সময় শিশুদের পাতে এই পুষ্টিকর খেজুর তুলে দিয়ে তাদের রমজানের আনন্দ বাড়িয়ে তুলবেন।
উল্লেখ্য, প্রতিবছরই রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশের অসহায় ও এতিমদের সহায়তায় সৌদি আরবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় কবিরহাট উপজেলা প্রশাসন এই বিতরণ কার্যক্রম পরিচালনা করল। ইফতারের জন্য উন্নত মানের খেজুর পেয়ে এতিমখানার প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ