শুরু হলো রেলপথে ঈদযাত্রা: কমলাপুর থেকে ছাড়ল প্রথম ট্রেন

শুরু হলো রেলপথে ঈদযাত্রা: কমলাপুর থেকে ছাড়ল প্রথম ট্রেন

ঈদুল ফিতরের আর মাত্র হাতেগোনা কয়েকদিন বাকি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরইমধ্যে বাড়ি ফেরা শুরু করেছে মানুষ। শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে রেলপথে শুরু হয়েছে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা।

কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। এছাড়া ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ও ভোর সাড়ে ৬টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। পর্যায়ক্রমে সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনও ছেড়ে যাবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

জানা যায়, এখন পর্যন্ত নেই কোনো শিডিউল বিপর্যয়। নেই যাত্রীচাপও। তবে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে কিছুসংখ্যক যাত্রীকে যাত্রা করতে দেখা গেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন