কয়রায় প্রতিবন্ধীর বসতঘর আগুনে পুড়ে ছাই, পরিবারকে সহায়তা প্রদান

কয়রায় প্রতিবন্ধীর বসতঘর আগুনে পুড়ে ছাই, পরিবারকে সহায়তা প্রদান

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) সংবাদদাতা: খুলনার কয়রা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শারীরিক প্রতিবন্ধী আছিয়া খাতুনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (৪ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নং কয়রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার বিকেলেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় উপজেলা জামায়াত। দলটির পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, আসবাবপত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

খুলনা জেলা জামায়াতের শূরা সদস্য ও কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন। সহায়তা প্রদানকালে তিনি বলেন, “এই হাঁড়িপাতিল ও নগদ অর্থ কোনো দান বা দয়া নয়; বরং এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার নিদর্শন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের দুঃখের সময়ে পাশে থাকার চেষ্টা করেছি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, কয়রা সদর ইউনিয়ন আমীর জি এম মিজানুর রহমান, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি জি এম মোনায়েম বিল্লাহ, সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ এবং জামায়াত নেতা এফ এম মাকছুদুর রহমান, নাঈম হোসেন রকি ও রাজিবুল হাসনাত প্রমুখ।

অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়া প্রতিবন্ধী আছিয়ার পরিবার এই বিপদের মুহূর্তে দ্রুত মানবিক সহায়তা পাওয়ায় স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন