মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাবির আহমেদ জুবেল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন।

শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা জানাতে পারেননি জুবেল।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন